উন্নয়নশীল দেশ চাইলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে: শেখ হাসিনা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

উন্নয়নশীল দেশ চাইলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে: শেখ হাসিনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৩ ০৪:৩৪:৩২ পূর্বাহ্ন

উন্নয়নশীল দেশ চাইলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে: শেখ হাসিনা

জৈন্তা র্বাতা ডেস্ক:


‘উন্নয়নশীল দেশ চাইলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৬ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন আগামীতেও অব্যাহত থাকবে। প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জন্য একমাত্র আওয়ামী লীগই কাজ করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এ সময় আওয়ামী লীগ সভাপতি উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের পদচারণায় গণভবন প্রাঙ্গণ আজ ধন্য। অনেকদিন পর আপনাদের সঙ্গে কথা বলার একটা সুযোগ হলো।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ সালে যাত্রা শুরু করবে। জনগণ চাইলে দেশ এগিয়ে যাবে। উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগকে ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পরে একটা চক্রান্ত শুরু হয়। সেই চক্রান্তে আওয়ামী লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের হত্যা করা হয়। ২১ বছর আমাদের শুধু আহতদের চিকিৎসা ও লাশ টানতে হয়েছে।

বিএনপিকে খুনিদের দল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ না। সরকারপ্রধান আরও বলেন, অর্থ সম্পদের দিকে না তাকিয়ে মানুষের সেবা করে তাদের আস্থা-বিশ্বাস অর্জন করতে হবে।

এর আগে সকালে ‘শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ এই শ্লোগানে শুরু হয় আওয়ামী লীগের বর্ধিত সভা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছে প্রায় তিন হাজার নেতাকর্মী। নির্বাচনের প্রস্তুতি হিসেবেই অনুষ্ঠিত হচ্ছে এই সভা।

S/N



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন