চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৩ ০৩:২২:০৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ

ছবি সংগৃহীত


অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক বেশ কিছু স্থানে তলিয়ে গেছে। এতে ওই মহাসড়কে আজ মঙ্গলবার সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের ভাষ্য, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীরহাট, চন্দনাইশ ও দোহাজারীর এলাকার মহাসড়ক তলিয়ে গেছে। এসব সড়কের কোথাও কোথাও তিন থেকে চার ফুট পানিতে ডুবে গেছে। এ কারণে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

চন্দনাইশের হাসিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খোরশেদ বিন ইছহাক বলেন, পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কসহ আমাদের ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আরাফাত বলেন, অতিবৃষ্টিতে মহাসড়ক কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে। সকাল থেকেই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। কার্যত পুরো এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

কেরানীরহাট এলাকার ট্রাফিক পরিদর্শক জিল্লুর রহিম বলেন, কেরানীরহাট এলাকায় সড়কে কোমরসমান পানি।

F/A



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন