কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন তাহসান
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ AM

কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন তাহসান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ০৩:৫২:০৭ AM

কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন তাহসান


চলতি মাসের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির সায়েন্স থিয়েটারে ‘তাহসান খান লাইভ ইন সিডনি’ শীর্ষক কনসার্টে গান গেয়েছেন তাহসান খান।  

এবার দুঃসংবাদ পাওয়া গেল এই গায়ক-অভিনেতাকে নিয়ে।

জানা গেল, ভোকাল কর্ডের অসুস্থতায় ভুগছেন তিনি। হেটেরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালীতে।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে তাহাসান জানালেন, কয়েক বছর আগে তার ভোকাল কর্ডে একটি রোগ ধরা পড়ে। মূলত ২০১৮ সাল থেকে শুরু হয় এই সমস্যা। এরপর থেকেই আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না তিনি। এমনকি কখনও আগের মতো গাইতে পারবেন কিনা, তা নিয়েও রয়েছে শঙ্কা। বর্তমানে চলছে চিকিৎসা।

ওই সাক্ষাৎকারে তিনি আরও জানান, এখন মাঝেমাঝে গান গাইতে পারলেও যখন এই সমস্যা প্রকটভাবে বেড়ে যায় তখন আর একেবারেই গাইতে পারেন না।

শ্রোতাদের উদ্দেশে তাহসান বলেন, ‘ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা আমার লাইভে গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটার কারণেই আমি আর গাইতে পারছি না। ’

জানা যায়, এই রোগে আক্রান্ত হলে গলার কাঠামো পরিবর্তন হয়ে যায়। মনোবল কমে যায় গান গাওয়ার।

সবার কাছে দোয়া চেয়েছেন তাহসান, যাতে তিনি দ্রুতই এই রোগ মোকাবেলা করে সুস্থভাবে গান গেয়ে যেতে পারেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু