ভোটে জিতেই যে ঘোষণা দিলেন দেব
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

ভোটে জিতেই যে ঘোষণা দিলেন দেব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ০৮:১৪:৪১ পূর্বাহ্ন

ভোটে জিতেই যে ঘোষণা দিলেন দেব

ছবি: সংগৃহীত


ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে প্রায় এক লক্ষ ৮২ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন অভিনেতা দেব। এবার তিনি গতবারের নির্বাচনের তুলনায় প্রায় ৭৫ হাজার বেশি ভোট পেয়েছেন। ভোটে জিতেই তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে রং খেলায় মেতে ওঠেন।

দেব যখন মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলে। তখনই তিনি জানিয়েছিলেন যে এবার যত ভোট পাবেন তত ঘাটালে গাছ লাগাবেন। সেই কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি যত ভোট পেয়ে জিতব ততগুলো গাছ লাগাব আগেই বলেছিলাম। আমি বর্ষার আগেই সেই উদ্যোগ নেব।’

দেব জানান, ঘাটাল মাস্টারপ্ল্যানে তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলেও এবার তিনি ভোটের প্রচারে বেরিয়ে একাধিক সমস্যা দেখেছেন সেগুলো নোট করে রেখেছেন। ধীরে ধীরে তা সমাধান করবেন। এ সময় তৃণমূল সাংসদের প্রতিনিধি রামপদ মান্না বলেন, ‘দেবের ঘোষণা অনুযায়ী, তিনি যত ভোটে জিতেছেন তত গাছ লাগানো হবে সাতটি বিধানসভা এলাকায়। ইতোমধ্যেই চারাগাছের জন্য ১০টি নার্সারিতে কথা বলা হয়েছে। প্রথম দফায় মোটামুটি দু’লক্ষ গাছ লাগানো হবে।

জানা যায়, ঘাটালের বিভিন্ন জায়গায় আকাশমণি, শাল, সেগুনের মতো গাছ যেমন লাগানো হবে, তেমনই রয়েছে আম, কাঁঠাল, জাম গাছও। বর্ষার মৌসুম শুরু হলেই গাছ লাগানোর কাজ শুরু করবেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী