উরফির সঙ্গে কুকুরের মত আচরণ করা হত
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৪২ AM

উরফির সঙ্গে কুকুরের মত আচরণ করা হত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৬:৪১:০৮ AM

উরফির সঙ্গে কুকুরের মত আচরণ করা হত

ছবি: সংগৃহীত


ভারতীয় মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ; যার নাম শুনলেই মনে ভেসে আসে নানারকম উদ্ভট পোশাক-পরিচ্ছদের চিত্র। সামাজিক মাধ্যমে সর্বদা আলোচনা-সমালোচনার তুঙ্গে থাকেন এই অভিনেত্রী। এদিকে নেটিজেনরাও তাকে নিয়ে বেশ আগ্রহে থাকেন। কারণ উরফি মানেই নিত্যনতুন চমক; এই বুঝি কোনো নতুন ভঙ্গি দেখিয়ে বিনোদন দিতে হাজির হয়েছেন এই মডেল।

ক্যারিয়ারে টেলিভিশন মিডিয়া থেকে যাত্রা শুরু করেছিলেন উরফি জাভেদ। অভিনেত্রী হিসেবেই পা রাখেন শোবিজ জগতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন উরফি। জানান, আর কখনোই টেলিভিশনের পর্দায় আসবেন না। যার কারণ হিসেবে ছিল অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া কিছু খারাপ ঘটনা।

উরফি জানান, নতুন অভিনেত্রী হওয়ার কারণে ইন্ডাস্ট্রিতে তার সঙ্গে অনেক কুৎসিত ব্যবহার করা হত। তার কথায়, ‘একজন নবাগত অভিনেতা বা অভিনেত্রীর জন্য এটা খুবই কষ্টদায়ক জায়গা। তারা কোনওভাবেই তাদের ভালোমতো ট্রিট করবে না। কিছু কিছু সেটে খুব বাজে ব্যবহার করেছিল আমার সঙ্গে। রীতিমতো তারা কুকুরের মত আচরণ করে। কিছু কিছু প্রোডাকশন হাউজ এক কথায় ভয়ংকর।’

টিভিতে কাজ করার সময় পারিশ্রমিক নিয়েও খারাপ অভিজ্ঞতার কথা তুলে ধরেন উরফি। বলেন, ‘কিছু কিছু মানুষ কখনও টাকা দেন না। আবার কাজের আগে দর মেটানোর পর অনেকে কাজ শেষে টাকা কমিয়ে হাতে ধরিয়ে দিত। একটা পার্শ্বচরিত্রে অভিনয় করার সময় ওদের কারণে আমাকে বহুবার কাঁদতে হয়েছে।’

শুধু তাই নয়, উরফি জানান যে তিনি বিগ বসেও যেতে চান না। বিগ বস ওটিটিতে তিনি গিয়েছিলেন যদিও, কিন্তু এক সপ্তাহের মধ্যেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়।

উল্লেখ্য, কমবেশি সংবাদের শিরোনামেই থাকেন উরফি জাভেদ। নিজের স্টাইল-স্টেটমেন্টের জন্য বেশি চর্চায় থাকেন এই অভিনেত্রী। টেলিভিশন শো, নাটক ছাড়াও বেশ কিছু ওটিটি কন্টেন্টে কাজ করেছেন তিনি। এছাড়াও চলতি বছর মুক্তি পাওয়া বলিউডের ‘লাভ সেক্স অর ধোকা’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন উরফি।

এম সি



শীর্ষ সংবাদ:

‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক