শায়েস্তাগঞ্জে ৫ ট্রাক ভর্তি ভারতীয় চিনিসহ ১৩ চোরাকারবারি আটক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে ৫ ট্রাক ভর্তি ভারতীয় চিনিসহ ১৩ চোরাকারবারি আটক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ১২:২৬:২৩ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে ৫ ট্রাক ভর্তি ভারতীয় চিনিসহ ১৩ চোরাকারবারি আটক

ছবি: নিজস্ব


পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চুনারুঘাটের সীমান্ত দিয়ে চোরাই পথে চিনি, চা-পাতা, জিরা, গরম মসলা ও মাদকসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে প্রবেশ করছে। মাঝে মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চক্রের সদস্যদের ধরে তবে মূলহোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।

তাদেরকে এসব করতে সহযোগিতা করছে নামধারী কিছু পাতি নেতারা। স্থানীয়দের দাবি তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করলেই অনেকটা নিয়ন্ত্রণে আসবে।

গতকাল বৃহস্পতিবার বিকালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের নির্দেশে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কের বিরামচর এলাকায় অভিযান চালিয়ে ৫ ট্রাক ভর্তি ভারতীয় চিনি আটক করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চালক, হেলপার ও চোরাকারবারিসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। 


জিজ্ঞাসাবাদে তারা চোরাকারবারের কথা স্বীকার করেছে। প্রতি ট্রাকে ১৮০ বস্তা করে মোট ৯শ বস্তা চিনি জব্দ করা হয়। যার বাজার মুল্য কয়েক কোটি টাকা।

ওসি আরও জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকদের বাড়ি বিভিন্ন জেলায়। তাদের গডফাদার কে খুঁজের বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে। আজ শুক্রবার আটকদের আদালতে প্রেরণ করা হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ