ইউরোপ পাঠানোর কথা বলে ৩ লাখ টাকা আত্মসাৎ, আদালতে অভিযোগ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

ইউরোপ পাঠানোর কথা বলে ৩ লাখ টাকা আত্মসাৎ, আদালতে অভিযোগ

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৬/২০২৪ ০২:১১:০৭ পূর্বাহ্ন

ইউরোপ পাঠানোর কথা বলে ৩ লাখ টাকা আত্মসাৎ, আদালতে অভিযোগ

ছবি: নিজস্ব


ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ইউরোপ পাঠানোর নামে নবীগঞ্জের এক ব্যক্তির কাছ থেকে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যক্তিরা সর্বস্ব হারিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন বিপাকে পড়েছেন।

প্রতারণার শিকার ওই ব্যক্তি হলেন নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত আঃ সালাম এর পুত্র মোঃ খালিছ মিয়া।এলাকায় একাধিকবার গ্রাম্য সালিস হলেও কোনো সুরাহা হয়নি। পরে পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগীরা সম্প্রতি নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের নিজাম উদ্দিনের পুত্র আমীর উদ্দিন (৩৮) , রাহেলা বেগম (২৮) ও আমীর উদ্দিনের স্ত্রী রাজনা বেগমের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগ-৫ আদালত, হবিগঞ্জ আদালতে অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভালো বেতনের চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে পর্তুগাল পাঠানোর কথা বলে আমীর উদ্দিন সহ উভয় পক্ষের আলোচনায় ১৪ লাখ টাকা সাব্যস্থ হয়। গত বছর ০৫/০৭/২০২৩ ইংরেজি বুধবার সকাল ১০.০০ ঘটিকার সময় অভিযোগকারীর নিজ বসত ঘর হতে রাহেলা বেগম ও রাজনা বেগম তিন বান্ডিল এ আড়াই লাখ টাকা প্রদান করা হয়।

তাছাড়া ০৭/০৮/২০২৩ সোমবার ব্যাংক চলাকালীন সময় রাজনা বেগম নামীয় ডাচ বাংলা ব্যাংক লিঃ আউশকান্দি শাখায় পঞ্চাশ হাজার টাকা জমা প্রদান করা হয়। পরবর্তীতে ০৬ মাস অতিবাহিত হওয়ার পর বার বার তারিখ দিয়া সময় কর্তন করিতে থাকে। পরবর্তীতে পর্তুগাল নিতে পারিবে না বলে স্বীকার করে।যাহার কাগজ ও ভয়েজ রেকর্ড আমার নিকট রয়েছে। এর পর থেকে স্বামী-স্ত্রী তাঁদের বিদেশে পাঠানোর কথা বলে কালক্ষেপণ করতে থাকেন।

এ নিয়ে গ্রামে একাধিকবার সালিসও হয়। টাকা নেওয়ার বিষয় অস্বীকার করে আমীর উদ্দিন বলেন, সে আমাকে কোনো টাকাপয়সা দেননি। এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী মোঃ জহিরুল আলম তুহিন বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগ-৫ আদালত, হবিগঞ্জ অভিযোগটি নবীগঞ্জ থানা কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ