বুল্লাবাজার-গুনিপুর সড়কের ব্রীজের একপাশের মাটি ধ্বস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

যানচলাচলে বিঘ্নিত, জনদূর্ভোগ

বুল্লাবাজার-গুনিপুর সড়কের ব্রীজের একপাশের মাটি ধ্বস

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০৬/২০২৪ ১০:৫০:১৭ পূর্বাহ্ন

বুল্লাবাজার-গুনিপুর সড়কের ব্রীজের একপাশের মাটি ধ্বস

ছবি : নিজস্ব


লাখাই উপজেলায় হবিগঞ্জ - লাখাই আঞ্চলিক মহাসড়কের বুল্লাবাজার থেকে গুনিপুর সড়কের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের উপর নির্মিত ব্রীজের পূর্ব পাশের দুদিকে মাটি ধ্বসে পড়ায় সড়কটিতে যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা।

এ অবস্থায় ব্রীজের ক্ষতিগ্রস্থ অংশটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  বরাবরে ( ১০ জুন )  লিখিত আবেদনপত্র দাখিল করেছেন উপজেলা যুব ফোরাম এর আহবায়ক আকিব শাহরিয়ার।

লিখিত আবেদন সূত্রে জানা যায়, উপজেলার বুল্লাবাজার হতে গুনিপুর সড়কের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খালের উপর নির্মিত ব্রীজটির পূর্ব পাশের দুদিকের মাটি ধ্বসে পড়েছে। ব্রীজের গোড়ার মাটি ধ্বসে পড়ায় সড়কটিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন। এতে প্রায়শই ছোট বড় সড়ক দূর্ঘটনা ঘটে চলেছে। গত ৭ জুন শুক্রবার এ সড়কে একটি বরযাত্রী বাহী গাড়ি ব্রীজের গর্তে পড়ে অল্পের জন্য উল্টে যাওয়া থেকে রক্ষা পায়। পরে স্থানীয়দের সহায়তায় এটি উদ্ধার করা হয়। সড়কের ক্ষতিগ্রস্থ অংশটি সংস্কার না করলে এবং বৃষ্টি পাত অব্যাহত থাকলে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) নাহিদা সুলতানা জানান, আমার বরাবরে লিখিত আবেদন দাখিল করা হয়েছে। আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীকে বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহনের জন্য বলেছি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মাহবুবুর হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশনা অনুযায়ী সড়কের ধ্বসে পড়া অংশ সংস্কারের জন্য সংসলিষ্ট ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল কুদ্দুস কে নির্দেশনা দেওয়া হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ