আগামীকাল সাংবাদিক প্রোটন দাশগুপ্তের ২৫ তম প্রয়ান দিবস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

আগামীকাল সাংবাদিক প্রোটন দাশগুপ্তের ২৫ তম প্রয়ান দিবস

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ০৯:১৭:১২ পূর্বাহ্ন

আগামীকাল সাংবাদিক প্রোটন দাশগুপ্তের ২৫ তম প্রয়ান দিবস

ফাইল ছবি


আগামীকাল ১৪ জুন শুক্রবার সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৫ তম প্রয়ান দিবস। ১৯৯৯ সালের ১৪ জুন রাতে হবিগঞ্জ বাসস্ট্যান্ডে তাকে নির্মমভাবে হত্যা করে আততায়ীরা।

সাংবাদিক প্রোটন দাশগুপ্ত লাখাই উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের  স্বজন গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম ডা. সুভাষ দাশগুপ্ত এবং মাতার নাম রেনু বালা দাশগুপ্ত। ৫ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

তিনি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি প্রাপ্ত হয়ে ৫ শ্রেণী পাশ করেন। মাধবপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সিলেট মদন মোহন কলেজ থেকে এইচ এস সি পাশ করেন।  রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এম কম শেষ বর্ষের ছাত্রাবস্থায় তিনি  জাতীয় দৈনিক লাল সবুজ পত্রিকার মাধ্যমে  সাংবাদিকতায় হাতেখড়ি।  এছাড়াও তিনি ততকালীন সাপ্তাহিক সুগন্ধা পত্রিকার মতো নামকরা প্রত্রিকার সাথে যুক্ত ছিলেন। তিনি ছিলেন লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাতীয় পরিষদ এর সদস্য।

এ ব্যাপারে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ছোট ভাই  ও লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি  আশীষ দাশ গুপ্ত জানান, প্রতিবছর প্রয়াত প্রোটন দাশগুপ্ত এর  মৃত্যুবার্ষিকীতে আমরা পারিবারিকভাবে ধর্মীয় রীতিনীতি মেনে বিদেহী আত্মার শান্তি কামনার্থে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে আসছি । তাছাড়া মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। 

লাখাইয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও  সাংবাদিক প্রোটন দাশগুপ্তের মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

জৈন্তাবার্তা/ টিটু / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ