বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অনুমতি পেলেন না সানি লিওন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৪৪ AM

বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অনুমতি পেলেন না সানি লিওন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ১০:৩০:০৬ AM

বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অনুমতি পেলেন না সানি লিওন

ছবি: সংগৃহীত


কেরালা বিশ্ববিদ্যালয়ে পারফর্মে করার অনুমতি পেলেন না বলিউড অভিনেত্রী সানি লিওন। আগামী ৫ জুলাই সেখানে একটি ইভেন্টের আয়োজন ছিল। তবে বিশ্ববিদ্যালয় উপাচার্যের অনুমতি না মেলায় সানি লিওনের পারফর্ম করার সুযোগ হচ্ছে না।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তিরুবনন্তপুরমের ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন ঠিল। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহন কুন্নুম্মলের আপত্তিতে প্রোগ্রাম তালিকা থেকে সানি লিওনের শো বাদ দেওয়া হয়েছে।

প্রশ্ন উঠেছে, তাহলে কি অন্ধকার অতীতের জন্যই বাদ পড়লেন সানি লিওন? বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, তেমনটা নয়। গত বছরের নভেম্বরে কেরালার এনার্কুলাম জেলার কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বার্ষিক কনসার্টে পদদলিত হয়ে মারা যান ৪ জন ছাত্র। আহত হন ৬০ জনেরও বেশি। সেদিন বিশ্ববিদ্যালয়ে নিকিতা গান্ধীর কনসার্ট ছিল। তার গান শুনতে গিয়েই ভিড়ের সৃষ্টি হয়।

আয়োজকদের সঠিক ব্যবস্থা না থাকায় বেপরোয়াভাবে অনেকেই কনসার্টে ঢুকে পড়েন। ফলে প্রয়োজনের অতিরিক্ত ভিড় জমায় এবং পদদলিত হয়ে কয়েকজনের প্রাণ যায়। সে কথা বিবেচনায় রেখেই সানি লিওনের শো বাতিল করেছে কেরালা বিশ্ববিদ্যালয়।

প্রতিবেদন অনুসারে, ‘কেরালা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মোহনন কুন্নুম্মল, সানি লিওনের পারফরম্যান্স প্রোগ্রামের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন।  উপাচার্য বলেছেন, কোনও অবস্থাতেই ইউনিয়নের নামে ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে এই ধরনের নাচ-গানের অনুষ্ঠান করা যাবে না।  সানি লিওনকে খুব শীঘ্রই মালায়লাম সিনেমাতে। ছবিটি পরিচালনা করেছেন পাম্পালি। সবশেষ অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’তে অভিনয় করেছেন এই অভিনেত্রী। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক