ছবি: সংগৃহীত
কুলাউড়া উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি নিয়ে দেশে বিদেশে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দলের একাংশের নেতাকর্মীরা এই কমিটিকে স্বাগত জানিয়ে বিবৃতি প্রদান করলেও অপর একটি অংশ তা প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি এই কমিটি গঠনের মাধ্যমে বর্তমান সরকার বিরোধী একদফা আন্দোলন বাধাগ্রস্ত হবে এমন অভিযোগ দলের সদ্য বিলুপ্ত কমিটির নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের।
তারা এই কমিটি বাতিল চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর করেছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে তদন্তপুর্বক প্রতিবেদনে দেওয়ার জন্য দলের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওত হোসেন জীবকে নির্দেশ দিয়েছেন।
জেলা বিএনপির সহ সভাপতি আশিক মোশাররফকে আহবায়ক এবং সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাউর রহমানকে যুগ্ম মহাসচিব করে কুলাউড়া উপজেলা বিএনপির ৩৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম এর সুপারিশ মোতাবেক এই কমিটি অনুমোদন করার কথা জানান জেলা সভাপতি এম নাসের রহমান।
দলের কুলাউড়া উপজেলার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এবং সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর ১০ আগস্ট এক অভিযোগ দেন। তাদের অভিযোগ ২০১৯ সালে উপজেলা কাউন্সিলে তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হন। বর্তমান আহবায়ক কমিটিতে তাদের ৩ জনকেই বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি বিগত ১৪ বছর যারা রাস্তায় এবং বারবার কারা নির্যাতিত তাদের রাখা হয়নি। এতে দলে চরম কোন্দল দেখা দিয়েছে।
এম সি




