ঈদের আগে নতুন ঘর পেয়ে খুশি বিধবা আয়েশা আক্তার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

ঈদের আগে নতুন ঘর পেয়ে খুশি বিধবা আয়েশা আক্তার

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ০৯:৩৯:১২ পূর্বাহ্ন

ঈদের আগে নতুন ঘর পেয়ে খুশি বিধবা আয়েশা আক্তার

ছবি: নিজস্ব


হামিদা সিরাজ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রজেক্ট স্বপ্ন পুরণ এর আওতায় ৫ম ঘর হস্তান্তর করা হয়েছে। 

১৫ জুন শনিবার সকাল ১১টায়  হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের বিধবা আয়েশা আক্তার ( ৮০) এ ঘর হস্তান্তর করা হয়। 

ঘর হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন শায়েস্তগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুর রকিব,দুর্নীতি প্রতিরোধ কমিটি শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান চইদ মিয়া, হামিদা সিরাজ ফাউন্ডেশনের সমন্বয়ক মো. নাসির হোসাইন,সদস্য মো. তাফহিমুল ইসলাম চৌধুরী, আব্দুল কাহার রাফি, মো. সেলিম মিয়া। 

মোছা. আয়েশা আক্তার বলেন, এই বৃদ্ধ বয়সে ঈদের আগে নতুন ঘর পেয়ে আমি খুবই খুশি। 

উল্লেখ্য, বিরামচর গ্রামের  ফ্রান্স প্রবাসী মাহফুজ তালুকদার  তার মা বাবার নামে প্রতিষ্টিত ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যে  ৫টি ঘর, ৫টি রিকশা,১০টি পরিবারকে বিয়ে সহায়তা, সেলাই মেশিন সহ গরীব এতিম ও অসহায় মানুষের  মাঝে সাহায্যের হাত বাড়িয়েছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ