লাখাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

লাখাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০৬/২০২৪ ০৯:০৩:৫০ পূর্বাহ্ন

লাখাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ২ ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে  টানা তৃতীয় বারের মতো নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এড. মুশফিউল আলম আজাদ এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রকিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  নাহিদা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান। 

লাখাই উপজেলার প্রশাসন  ও দুর্যোগ ব্যবস্থসপনা কমিটি কর্তৃক আয়োজিত সভায় বন্যা ও দুর্যোগ মোকাবেলায়  করনীয় সম্পর্কে আলোচনা  অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, সহকারী কমিশনার মাসুদুর রহমান, উপজেলা  পরিবার পরিকল্পনা  কর্মকর্তা নাঈমুর রহমান পিয়াস, উপজেলা পরিষদ এর নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আরিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রিয়া বেগম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মাহবুব হোসেন, মোড়াকরি ইউনিয়নের  চেয়ারম্যা আবুল কাশেম মোল্লা ফয়সল,বুল্লা ইউনিয়ন এর চেয়ারম্যান  এডভোকেট খোকন চন্দ্র গোপ,করাব ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দূল কদ্দুছ, মুড়িয়াউক ইউনিয়ন এর চেয়ারম্যান নোমান মিয়া,বামৈ ইউনিয়ন এর চেয়ারম্যান  হাজী আজাদ হোসেন ফুরুক, পবিস লাখাই  এর ডিজিএম আসাদুজ্জামান অনুজ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রনয় কান্তুি হালদার,পজিব কর্মকর্তা মোঃ আব্দুস শাহেদ, সমবায় কর্মকর্তা রুপালী পাল, উপজেলা কৃষি কর্মকর্তা এর প্রতিনিধি উপসহকারী  উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতিলাল গোপ, লাখাই প্রেসক্লাব এর  সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ প্রমুখ। সভায় আগাম বন্যা ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহন করা হয়েছে। 

সভায় ৬টি ইউনিয়ন পরিষদে ৬টি দুর্যোগ মোকাবেলা কমিটি গঠন, সেচ্ছাসেবী সংগঠন তৈরী, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট,বিদ্যুৎ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা,  বন্যা কবলিত এলাকায় পৌঁছাতে নৌকার ব্যবস্থা, মেডিকেল টিম গঠন ও দুর্যোগ ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম খোলার বিষয়ে  সভায় সিদ্ধান্তঃ গৃহীত হয়। 

এ ছাড়াও বন্যা কবলিত মানুষের জন্য শুকনো খাবার ও সুপেয় পানির নিশ্চিত করনের উপর গুরুত্বারোপ করা হয়। 

জৈন্তা বার্তা ডেস্ক /টিটু /



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ