আজমিরীগঞ্জে প্রযুক্তির প্রয়োগ-সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

আজমিরীগঞ্জে প্রযুক্তির প্রয়োগ-সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০৪:৫৩:৩৭ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে প্রযুক্তির প্রয়োগ-সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অর্থায়নে উপজেলা প্রশাসন আজমিরীগঞ্জ এর বাস্তবায়নে স্থানীয়ভাবে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী ও প্রদর্শনী পরবর্তী সেমিনার  অনুষ্ঠিত হয়েছে।  

২৪ জুন সোমবার সকাল ১১ টায় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় প্রদর্শনী পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলাউদ্দিন মিয়া ভাইস চেয়ারম্যান মিলোয়ার হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার রেফা উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষক মো. সাইফুল কুদ্দুস ও গবেষক   মো. ইছহাক মোল্লা প্রমুখ। 

প্রদর্শনীতে অংশ নেওয়া উপজেলার বিভিন্ন দপ্তর ও স্কুল কলেজের তৈরী লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক মডেল প্রদর্শনী করেন তারা। এবং  দুপুর ১২ টায় উপজেলা মিলনায়তনে সেমিনারের অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলাউদ্দিন মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার রেফা বিসিএসআইআর এর গবেষক মো. সাইফুল কুদ্দুস ও ইছহাক মোল্লা প্রমুখ। সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন