শায়েস্তাগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৬/২০২৪ ০৭:২৫:৩২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ

ছবি : নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জহুর চান বিবি মহিলা কলেজে বুধবার ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কলেজের আশরাফ উল্লাহ একাডেমিক ভবনে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রভাষক মো.শাহিন মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সর্দার, গভার্ণিং বডির সদস্য আব্দুল কাদির আসাদ।

জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী তানজিন রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়। নির্বাচনী পরীক্ষায় সেরা ফলাফলকারী শিক্ষার্থীদের পুরস্কার এবং পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নারীরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়। তাই মেয়েদের শিক্ষার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন