শায়েস্তাগঞ্জে তা মা ক বি রো ধী প্রশিক্ষণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে তা মা ক বি রো ধী প্রশিক্ষণ

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ০৯:০৫:১৬ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে তা মা ক বি রো ধী প্রশিক্ষণ

ছবি : নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে  ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( জুন ২৭) বেলা দুইটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল আলী , মহিলা ভাইস চেয়ারম্যান  মমতাজ বেগম ডলি।

রিসোর্স পার্সনের দায়িত্বে ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. নাহিদ ভুইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.অদিতি রায়,প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার মো. মাহফুজ মিয়া। প্রশিক্ষণে তামাকের বিভিন্ন ক্ষতিকারক দিক  নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অদিতি রায়।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, ব্যক্তি ও জাতীয় পর্যায়ে তামাক এবং ধূমপানের কুফল সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে হবে।  এসময় উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ ডটকম এর সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু, সিনিয়র সাংবাদিক আশরাফ উদ্দিন মামুন, ফিরোজুল ইসলাম, সাংবাদিক মইনুল হাসান রতন, আব্দুল হক রেনু সহ উপজেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন