হবিগঞ্জে রাসেলস ভাইপার মনে করে পি টি য়ে মারল বাচ্চাসহ ২৯ সাপ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

হবিগঞ্জে রাসেলস ভাইপার মনে করে পি টি য়ে মারল বাচ্চাসহ ২৯ সাপ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ০৭:১৫:১৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে রাসেলস ভাইপার মনে করে পি টি য়ে মারল বাচ্চাসহ ২৯ সাপ

ছবি: সংগৃহীত


হবিগঞ্জে রাসেলস ভাইপার সাপ মনে করে ২৯টি বাচ্চাসহ একটি সাপ পিটিয়ে মেরেছেন জনতা।সাপটি পিটিয়ে মারার সময় পেটের ভেতর থেকে একে একে বেরিয়ে আসে জীবিত ২৯টি বাচ্চা। সেগুলোকেও মেরে ফেলা হয়। আর এতে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে সাপ আতঙ্ক। এ ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের সদর উপজেলার শরীফপুরে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে এটি প্রকাশ পেলেও ঘটনাটি ঘটে বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের সোহেল মিয়ার দোকানের সামনের ড্রেন থেকে একটি সাপ ওপরে চলে আসে। বিষয়টি আঁচ করতে পারেন গ্রামের কয়েকজন যুবক। এ সময় গ্রামে রাসেলস ভাইপার সাপ ঢুকেছে বলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যুবকরা বলতে থাকেন, সাপ সাধারণত ডিম পাড়ে, কিন্তু এ সাপের পেট থেকে একের পর এক বাচ্চা বের হতে দেখা যায়। একপর্যায়ে সাপটিকে পিঠিয়ে মেরে ফেলা হয়। এ সময় জড়ো হতে থাকে উৎসুক জনতা।

শরীফপুর গ্রামের এমরান আহমেদ বলেন, এ রকম সাপ আমি আগে কোনো দিন দেখিনি। সাপটি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। যে কারণে যুবকরা মিলে সাপটি পিটিয়ে মারে। সাপটি মারার সময় সেটির পেটের ভেতর থেকে ২৯টি বাচ্চা বের হয়। এর আগে সাপের ডিম দেখেছি, ডিম থেকে বাচ্চা ফোটে তা-ও দেখেছি। এই প্রথম সাপের পেট থেকে বাচ্চা বের হতে দেখলাম। আর রাসেলস ভাইপার সাপই তো বাচ্চা দেয়। ধারণা করা হচ্ছে, এটিই রাসেলস ভাইপার। এখন আমরা রাসেলস ভাইপার সাপ আতঙ্কে রয়েছি।

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সহযোগী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব জানান, এটি রাসেলস ভাইপার নয়। সম্ভবত দাড়াইশ সাপ। এটি বিষাক্ত নয় এবং এটি পরিবেশের জন্য উপকারী। কারণ এই সাপ অন্য সাপ খেয়ে ফেলে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, হবিগঞ্জে রাসেলস ভাইপার রয়েছে এমন তথ্য নেই। আর কোনো বন্য প্রাণীই পিটিয়ে মারা যাবে না। সাপটির উল্টোদিকের ছবি না তুলে পেটের ছবি তোলার মাধ্যমে আতঙ্ক ছড়ানোর জন্য এমনটি করা হয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন