মাধবপুরে ৭ বছরের সা জা প্রা প্ত আসামি গ্রে ফ তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

মাধবপুরে ৭ বছরের সা জা প্রা প্ত আসামি গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ১২:৩৫:৫৫ অপরাহ্ন

মাধবপুরে ৭ বছরের সা জা প্রা প্ত আসামি গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সালাউদ্দিন ওরপে পিচ্চি সালাউদ্দিন (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১-জুলাই) ভোর রাত্রে  উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়ণখলা  গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওই গ্রামের সাইদুল মিয়ার ছেলে মো. সালাউদ্দিন ওরপে পিচ্চি সালাউদ্দিন। 

মাধবপুর থানার উপ-পরিদর্শক(এএসআই)উত্তম কুমার জানান, মাদক মামলায় মাননীয়  আদালত কর্তৃক ৭-বছর কারাদণ্ড এবং ১-লক্ষ  টাকা জরিমানাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়ি এসেছে, এমন গোপন তথ্য পেয়ে ভোর রাত্রে  মাধবপুর থানা পুলিশের একটি টিম নিয়ে  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। 

এএসআই উত্তম কুমার জানান, আসামি সালাউদ্দিন ওরপে পিচ্চি সালাউদ্দিন এর নামে একাধিক মাদক মামলা রয়েছে। 

মাধবপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি  সালাউদ্দিন ওরপে পিচ্চি সালাউদ্দিন কে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন