নবীগঞ্জ বিদুৎস্পৃ ষ্ট হয়ে নারীর মৃ ত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

নবীগঞ্জ বিদুৎস্পৃ ষ্ট হয়ে নারীর মৃ ত্যু

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৪ ১০:০৯:১৭ পূর্বাহ্ন

নবীগঞ্জ বিদুৎস্পৃ ষ্ট হয়ে নারীর মৃ ত্যু

ফাইল ছবি


নবীগঞ্জে অতিবৃষ্টিতে বাড়ির দেয়াল ধসে পড়ায় সময় বিদুৎস্পৃষ্ট হয়ে সায়না বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (০২ জুলাই) সকাল সাড়ে ৮টায় উপজেলা গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়না বেগম শংকরসেনা গ্রামের কনর মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায় , গত রাতে প্রবল বৃষ্টির কারণে ঘরের চালা বেয়ে বৃষ্টির পানি মাটির দেয়ালে পড়ে। এতে দেয়াল পানি চুষে একপর্যায়ে ধসে পড়ে। মাটির দেয়ালে বিদুৎ- এর মিটার ছিল। সায়না বেগম দেয়াল থেকে বৈদ্যুতিক মিটার সরাতে গেলে বিদুৎস্পষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আতাউল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন থানার এসআই সুমন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাসুক আলী বলেন, গজনাইপুরের শংকরসেনা গ্রামে প্রবল বৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে পড়ে। দেয়ালে বিদুৎএর মিটার বসানো ছিল। মিটারটি সরাতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে সায়না বেগমের মৃত্যু হয়। পরবর্তীতে পরিবারের প্রক্ষিতে অনুমতি নিয়ে লাশের দাফন সম্পন্ন করা হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন