বড়লেখায় উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

বড়লেখায় উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৬:০০:৫০ পূর্বাহ্ন

বড়লেখায় উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ছবি : নিজস্ব


 আগামি ২৭ জুলাই অনুষ্ঠিতব্য মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বিতার জন্য মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা রিটার্নিং কর্মকর্তা দীপক কুমার রায়ের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে প্রার্থীর হলেন- নুরুল ইসলাম (নির্দলীয়), সাবেক ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান, দক্ষিণভাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুছ ছামাদ, বড়লেখা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইকবাল হোসেন, দক্ষিণভাগ ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিবুর রহমান ও ইমরান আহমদ (নির্দলীয়)।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা দীপক কুমার রায় বলেন, উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ শুক্রবার ৫ জুলাই প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। ৪ জুলাই ছিল এই ইউপির উপ-নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই ও প্রতীক বরাদ্দ ১১ জুলাই। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা যায়, মো. আজির উদ্দিন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় পদটি শুন্য হয়। তিনি দক্ষিণভাগ দক্ষিণ ইউপি'র ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এবার ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে তিনি ৬ষ্ঠ বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ