সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ব্যাপারে সজাগ থাকার আহবান- এমপি আবু জাহির
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ব্যাপারে সজাগ থাকার আহবান- এমপি আবু জাহির

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ০৮:১৭:০৬ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ব্যাপারে সজাগ থাকার আহবান- এমপি আবু জাহির

ছবি: নিজস্ব


আওয়ামী লীগ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে সম্প্রীতি বিনষ্টকারীদের ব্যাপারে সজাগ থাকার আহবান জানিয়েছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল বিকেলে হবিগঞ্জ ইসকন মন্দিরের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব ও সনাতন ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

সংসদ সদস্য বলেন, “আওয়ামী লীগ দেশ থেকে সাম্প্রদায়িক শক্তিকে বিতাড়িত করেছে। এরপরও যদি কেউ এই ধরনের কোনো গুজব ছড়ালে সজাগ থাকুন এবং প্রশাসনকে জানান, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

সনাতন ধর্মাবলম্বী হাজারো জনতার সমাবেশে তিনি বলেন, “হবিগঞ্জ জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। আমরা এটি ধরে রাখতে চাই। সবাই মিলেই আমাদের হবিগঞ্জকে ভাল রাখতে হবে।”

সভায় অন্যান্য বক্তারা এমপি আবু জাহির এর উন্নয়ন কর্মকাণ্ড এবং সম্প্রীতি অটুট রাখার জন্য তাঁর ভূমিকার ভূয়সী প্রসংশা করেছেন।

ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পুন্যব্রত চৌধুরী বিভু, পূজা উদগযাপন পরিষদের সভাপতি শঙ্খ শুভ্র রায় প্রমুখ।পরে শ্রীশ্রী জগন্নাথ দেবের বিশাল রথযাত্রা হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে। প্রধান অতিথি অ্যাডভোকেট মো. আবু জাহিরসহ অন্যান্য অতিথিবৃন্দ এতে অংশ নিয়েছেন।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন