মৌলভীবাজারে আন্দোলনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

মৌলভীবাজারে আন্দোলনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ০৮:২১:২৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে আন্দোলনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

ছবি: নিজস্ব


কর্মবিরতি অব্যাহত রেখেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। তদারকি সংস্থা বিআরইবির অব্যবস্থাপনা,বৈষম্য, দুর্নীতির মাধ্যমে নিম্নমানের মালামাল ক্রয়পূর্বক ভঙ্গুর বিদ্যুৎ লাইন তৈরি করে গ্রাহক ভোগান্তিসহ নানা অভিযোগ তুলে এসব থেকে মুক্তি চান তারা।

রোববার (৭ জুলাই) সকাল থেকে শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ অফিসের সম্মুর্খ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, সবশেষ বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠক থেকেও প্রত্যাশিত সাড়া না পেয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন তরা। সংকট সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন,মৌলভীবাজার জোনাল অফিসের এজিএম(ওএন্ডএম) মেহেদী হাসান তালুকদার, কুলাউড়া সাব জোনাল অফিসের এজিএম(ওএন্ডএম) তারেক মাহমুদ, এজিএম(প্রশাসন) ক্লিনটন তালুকদার, লাইনম্যান গ্রেড ১ জনাম মহব্বত আলী, মিটার রিডার কাম মেসেঞ্জার, মোতাকাব্বির, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার আনিসুজ্জামান মাসুম, বিলিং সহকারী (কাজ নাই মজুরি নাই) শর্মিলা চৌধুরী, বিলিং সহকারী (কাজ নাই মজুরি নাই) এমি আক্তার প্রমুখ।

উল্লেখ্য, কর্মবিরতি চললেও জরুরি বিদ্যুৎ ও গ্রাহক সেবা চালু রেখেছে আন্দোলকারীরা।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ