রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াইর জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াইর জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ০৯:২০:৫৪ পূর্বাহ্ন

রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াইর জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াইর জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্কাইকিং রেস্টুরেন্টে নয়া কমিটির প্রেসিডেন্ট আজিজুর রহমান মান্নার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জহিরুল হক। 

বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ক্লাব সার্ভিস অধ্যাপক ডা. তৃপ্তিশ ঘোষ, রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর চার্টার প্রেসিডেন্ট শহীদ উদ্দিন চৌধুরী, পূণ্যব্রত চৌধুরী বিভূ, রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট এ এস এম মহসীন চৌধুরী, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর প্রেসিডেন্ট মো. মনির হোসেন, আইপিপি হাফিজুর রহমান সুমন, বাপা সেক্রেটারী তোফাজ্জল সোহেল, ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট তাজকিরা আক্তার জুবলি, সেক্রেটারী অ্যাডভোকেট তাহমিনা খান, পাস্ট প্রেসিডেন্ট রায়হানা আক্তার, চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।

এছাড়া ক্লাবের সকল সদস্য, তাদের পরিবারবর্গ ও শুভানুধ্যায়ী এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দরিদ্র পরিবারের এক বিধবা মহিলাকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য একটি সেলাই মেশিন প্রদান করা হয়। পরে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করানো হয়।

প্রসঙ্গত, গত ১ জুলাই রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট হিসেবে রোটারিয়ান আজিজুর রহমান মান্না ও সেক্রেটারি হিসেবে পিপি মো. নোমান মিয়া দায়িত্ব গ্রহণ করেন।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন