দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ১০:৫৭:৫৪ পূর্বাহ্ন

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


রাজনগর উপজেলার খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন (সজেকা) হবিগঞ্জ ও রাজনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ৮ জুলাই দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানমালার মধ্যে ছিল দুর্নীতি বিরোধী র্যালী, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. একে জিল্লুুল হকের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শংকর দুলাল দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুূদক (সজেকা) হবিগঞ্জ অফিসের সহকারী পরিচালক মো. সাইফুর রহমান, উপ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, রাজনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জিলাল উদ্দিন, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান, বিমলাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল অদুদ,কান্দিগাঁও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল করিম, খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদা বেগম তরফদার, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর আহমদ মুহিত ও আব্দুল মোক্তাদির একাডেমির প্রধান শিক্ষক আব্দুল হান্নান প্রমুখ।

বিতর্ক অনুষ্ঠানের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খালিছ উর রহমান 

উক্ত অনুষ্ঠানে রাজনগরের ১২টি প্রতিষ্ঠানের বিতার্কিকদের আর্থিক প্রণোদনা, শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বিতর্কে খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ