জুড়ীতে পাহাড় ধ্বসে বন্ধ রাস্তা চলাচল উপযোগী করলেন পর্তুগাল প্রবাসী মাহবুব
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

জুড়ীতে পাহাড় ধ্বসে বন্ধ রাস্তা চলাচল উপযোগী করলেন পর্তুগাল প্রবাসী মাহবুব

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ১২:৩২:২৭ অপরাহ্ন

জুড়ীতে পাহাড় ধ্বসে বন্ধ রাস্তা চলাচল উপযোগী করলেন পর্তুগাল প্রবাসী মাহবুব

ছবি: নিজস্ব


টানা ভারিবর্ষণ আর পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামে পাহাড় ধ্বসে রাস্তায় টিলার মাটি পড়ে এক মাস যাবত যানবাহন ও মানুষের চলাচল বন্ধ ছিল। শনিবার স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর অর্থায়নে রাস্তার মাটি সরিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য উপযোগী করে তোলা হয়। মাহবুব হাসান সাচ্চুর এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানানা এলাকাবাসী।

জানা গেছে, মাহবুব হাসান সাচ্চু উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের রত্না চা বাগানের প্রভাতী ক্রীড়া চক্র ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রত্না  আর্থিক ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা। বর্তমানে সাচ্চু পর্তুগালে স্বপরিবারে বসবাস করছেন। সেখানে তিনি ব্যবসা করেন। 

প্রবাসে থেকেও তিনি খেলাধুলাকে এগিয়ে নিতে কাজ করছেন এবং রাস্তাঘাট মসজিদ, মন্দির নির্মাণসহ সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। সম্প্রতি মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে রত্না ফুটবল খেলার মাঠে একটি বড় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীসহ দেশের নামকরা কয়েকটি দল অংশগ্রহণ করে। 

রত্না চা বাগানের সুমন রায় শিশু জানান, টিলা ধসে রাস্তা বন্ধের ব্যাপারে কচুরগুল গ্রাম থেকে কিছু লোক তার সাথে যোগাযোগ করেন। তিনি বিষয়টি পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চুকে জানান। পরে তার অর্থায়নে মাটি সরিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করা হয়েছে।

মুঠোফোনে পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চু বলেন, ‘আমি এই এলাকার সন্তান মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আগামীতে আরো বেশি কাজ করতে চাই।’


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ