মাধবপুরে চাঁ দা বাজি মা ম লা য় দুই ইউপি সদস্য সহ গ্রে প্তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

মাধবপুরে চাঁ দা বাজি মা ম লা য় দুই ইউপি সদস্য সহ গ্রে প্তা র

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৭:৫৭:২৯ পূর্বাহ্ন

মাধবপুরে চাঁ দা বাজি মা ম লা য় দুই ইউপি সদস্য সহ গ্রে প্তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজি মামলায় দুই ইউপি সদস্য সহ ৩ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১০ জুলাই) মধ্য রাতে উপজেলা নোয়াপাড়া ইউনিয়নে পুলিশ অভিযান পরিচালনা করে ৩ আসামি গ্রেপ্তার করে। 

পুলিশ সুত্র জানা যায়, মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চা জনগোষ্ঠীর শ্রমিকের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অনুদান থেকে ৫০০০ টাকা উত্তোলন এর জন্য স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) থেকে টোকেন সংগ্রহ করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়। প্রতিটি টোকেন এর জন্য মেম্বারের লোকজন বলপূর্বক ৫০০ টাকা আদায় করে আসছিল। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ২০/২৫ অজ্ঞাতনামা মাধবপুর থানায় অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। পরে নোয়াপাড়া ইউনিয়নের দুই ইউপি সদস্য ও এক সদস্যের ছেলে কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য বাবুল চন্দ্র র্যালী ও তার ছেলে লিটন র্যালী, ৬নং ওয়ার্ড সদস্য দুলাল ঘোষ কে গ্রেপ্তার করা হয়। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি জাহেদ মাসুদ সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলার গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান।



জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন