মৌলভীবাজার ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

মৌলভীবাজার ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৫:৫৯:১১ পূর্বাহ্ন

মৌলভীবাজার ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

ছবি : নিজস্ব


মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে কুলাউড়া থানা এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ মুমিন মিয়া (২১) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই মাহমুদুর রহমান এবং এএসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিংগাজিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় উত্তর হিংগাজিয়া এলাকার ব্রাহ্মণবাজার টু শ্রীমঙ্গল রোডের হক ভিলা নামক একটি বাড়ির সামনে থেকে মুমিন মিয়াকে আটক করা হয়। ঘটনাস্থলে আটককৃত মুমিন মিয়াকে তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেট থেকে দুটি পলিব্যাগের ভেতরে রক্ষিত ৩০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মৌলভীবাজার ডিবি (দক্ষিণ) এর  ইনচার্জ সজল কুমার কানু জানান, ”আটককৃত মুমিন মিয়া আরেক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রির জন্য এনেছিল। আমরা তাকে জিজ্ঞাসাবাদ এবং তার মোবাইলের কল রেকর্ড পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হয়েছি। এই ঘটনায় মুমিন মিয়া এবং পলাতক একজনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ