কোপার ফাইনাল মাতাবেন শাকিরা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ PM

কোপার ফাইনাল মাতাবেন শাকিরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৭:৪১:১৫ AM

কোপার ফাইনাল মাতাবেন শাকিরা

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসন্ন কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে গানে মাতাবেন পপ তারকা শাকিরা। আগামী ১৪ জুলাই কোপার মঞ্চে এবারই প্রথম পারফর্ম করবেন কলম্বিয়ান এই শিল্পী। মার্কিন ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ‘কনমেবল’ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। আর সেখানেই প্রায় ৫৪ হাজার লোকের সামনে মঞ্চ মাতাবেন শাকিরা। স্থানীয় সময় রোববার রাত ৮টায় নির্ধারিত ম্যাচের মধ্য বিরতিতে পারফর্ম করার কথা রয়েছে এই শিল্পীর।

গ্যালারি ভর্তি দর্শক ছাড়াও এদিনের ফাইনাল খেলা দেখতে প্রস্তত রয়েছেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। তারাও পর্দায় দেখতে পাবেন শাকিরার পারফর্ম।

উল্লেখ্য, বাংলাদেশ সময় আগামী সোমবার সকাল ৬ টায় কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সময় টিভি পর্দায় শাকিরাকে দেখতে পাবেন দর্শকেরা।

প্রসঙ্গত, ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শাকিরা। গানটি এখনও ফুটবলপ্রেমীদের মুখে মুখে। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট