বাহুবলে গলায় ফাঁ স দিয়ে বৃদ্ধর মৃ ত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

বাহুবলে গলায় ফাঁ স দিয়ে বৃদ্ধর মৃ ত্যু

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ০৫:৫৪:৩৩ পূর্বাহ্ন

বাহুবলে গলায় ফাঁ স  দিয়ে  বৃদ্ধর মৃ ত্যু

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বাহুবলে গলায় ফাঁস লাগিয়ে সুধীর দাশ (৭২) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ( ১০ জুলাই ) দিবাগত রাত অনুমান ১১টার সময় উপজেলার স্নানঘাট ইউনিয়নের কালাখারুল সম্পদপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের কালাখারুল সম্পদপুর গ্রামের মৃত দয়াল দাশের ছেলে সুধীর দাশ (৭২) গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। কিন্ত অনেক রাত হলেও সুধীর দাশ বাড়িতে ফিরে না আসায়  তার স্ত্রী ঝর্ণা রাণী দাশ ও মেয়ে শিখা রাণী দাশ সহ আশেপাশের মানুষ সুধীর দাশকে খোজাখুজি শুরু করেন। একপর্যায়ে রাতেই বাড়ির কাঁঠাল গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। এসময় তার স্ত্রী ঝর্ণা রাণী দাশ শোর-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমানের নিদের্শে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রূপকরের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে সুধীর দাশের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে এস আই রূপকর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুধীর দাশের লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন