চুনারুঘাটে গাঁজাসহ কারবারি গ্রে প্তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

চুনারুঘাটে গাঁজাসহ কারবারি গ্রে প্তা র

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০৬:৫৯:৩০ পূর্বাহ্ন

চুনারুঘাটে গাঁজাসহ কারবারি গ্রে প্তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে গাঁজা পাচারকালে মো. নুরুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

নুরুল ইসলাম সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাও গ্রামের আ.গফুরের পুত্র। শুক্রবার ১২ জুলাই  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক  এএসআই মনির হোসাইনের নেতৃত্বে এএসআই আক্তার হোসেন  সহ একদল পুলিশ উপজেলার উবাহাটা ইউনিয়নের মধ্য উবাহাটা দাউদ তাকওয়া মহিলা মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে নুরুল ইসলামকে আটক করেন এবং তার হেফাজত থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করেন।  এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী পালিয়ে যায়। 
এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান,  মাদক বিরোধী এধরনের অভিযান অব্যাহত আছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন