নবীগঞ্জে সাজাপ্রাপ্ত ও মানবপাচারকারী প্রতারক এস এম আলী গ্রে ফ তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

নবীগঞ্জে সাজাপ্রাপ্ত ও মানবপাচারকারী প্রতারক এস এম আলী গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০৭:০৬:০৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে সাজাপ্রাপ্ত ও মানবপাচারকারী প্রতারক এস এম আলী গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তিনটি মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী মানবপাচারকারী ও প্রতারক এস এম আলী হোসেন গ্রেফতার।

পুলিশ সূত্রে জানা যায়,এস এম আলী নামে সিলেট গোলাপগঞ্জ থানার জিআর-২২৪/১২, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড মামলার ৩ বছরের সাজা ও বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ, ২য় আদালত ঢাকা এর দায়রা নং-৮৭৫৮/১০, ধারা-এন.আই.এ্যাক্ট ১৩৮ এর ০১ বছরের  বিনাশ্রম কারাদন্ড এবং (৩০ লক্ষ)  টাকা অর্থদন্ড ও বিজ্ঞ মেট্রোপলিটন আদালত, ঢাকা এর সিআর-২৪২/১১, ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড মামলার ০২ বছরের সাজা সহ ০৩টি ওয়ারেন্টে মোট ০৬ বছরের সাজা এবং সিআর-৫৫৯/২২(নবীঃ) ধারা-৪০৬/৪২০ পেনাল কোডের মামলা রয়েছে। 
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলীর নিকনির্দেশনায় এসআই রাজিব রহমান, এসআই পিযুষ কান্তি দেবনাথ, এএসআই মো. নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন উত্তরা থানা এলাকা থেকে (১২ জুলাই) গতকাল রাত অনুমান ১২:৩০ ঘটিকার সময় আসামী এস এম আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। 
গ্রেফতারকৃত ওয়ারেন্ট ভূক্ত আসামী হলো:  নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামের সঞ্জব আলীর পুত্র এস, এম, আলী হোসেন (৩৫)।
মানবপাচারকারী ও প্রতারক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী বলেন গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন