‘ইত্যাদি’ এবার গারো পাহাড়ে
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ PM

‘ইত্যাদি’ এবার গারো পাহাড়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ০৬:২৪:৫২ AM

‘ইত্যাদি’ এবার গারো পাহাড়ে

ছবি: সংগৃহীত


জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে শেরপুরে। মঞ্চ নির্মাণ করা হয়েছে গারো পাহাড়ের মধুটিলা ইকো পার্কের ভেতরে। আগামী ১৬ জুলাই ইত্যাদির এবারের পর্ব সেখানে ধারণ করা হবে।

জানা গেছে, শেরপুরের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন প্রত্ননিদর্শন, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্ন এবং কীর্তিমান ব্যক্তিদের উপর তথ্যভিত্তিক প্রতিবেদন থাকবে এবারের ইত্যাদি অনুষ্ঠানে।

ইত্যাদির প্রতিটি পর্বই অনুষ্ঠানের মূল পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে সমসাময়িক বিষয়কে গুরুত্ব দিয়ে তৈরি করা হয় বলেই দর্শকরা প্রতিটি বিষয়ে বৈচিত্র্য ও আলাদা স্বাদ খুঁজে পান। এবারও তার ব্যতিক্রম নয়। এবারও থাকছে ‘ইত্যাদি’র জমকালো আয়োজন এবং দারুণ দারুণ সব বিষয়।

বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট