শায়েস্তাগঞ্জকে মা*দক মুক্ত উপজেলা করতে হবে - এমপি আবু জাহির
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জকে মা*দক মুক্ত উপজেলা করতে হবে - এমপি আবু জাহির

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ০৮:১০:৫৩ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জকে মা*দক মুক্ত উপজেলা করতে হবে - এমপি আবু জাহির

ছবি: নিজস্ব


হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৫ জুলাই সোমবার সকাল ১১ঘটিকায় শায়েস্তাগঞ্জ  উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ, লাখাই, শায়েস্তাগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ডলি । 


 এ ছাড়া আলোচনায় অংশ  গ্রহন করেন, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন , সাবেক জেলা পরিষদ সদস্য মো. আব্দুল্লাহ সরদার,শায়েস্তাগঞ্জ  ইউপি চেয়ারম্যান বুলবুল খান, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন,উপজেলা আনসার ও ভিডিপি  কর্মকর্তা সনজিত কুমার দাস, শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অদিতি রায়, উপজেলা প্রানী সম্পদ অফিসার মো. নাজিম উদ্দীন,উপজেলা আনসার ভিডিপি অফিসার মো. কামাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার চিত্তভুষন মজুমদার, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবনশাহ,হাইওয়ে থানা এসআই সুজন চন্দ্র মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত রঞ্জন দাস,শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. আব্দুর রকিব,সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, সাংবাদিক ফোরাম সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ,উপজেলা সমবায় ফিল্ড সুপারভাইজার চিত্ত ভুষন মজুমদার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবিদুর রহমান, আওয়ামী লীগের নেতা মাসুদুজ্জামান মাসুক, মাহবুব হোসেন চৌধুরী দিলু, ইসহাক আলী সেবন প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শায়েস্তাগঞ্জকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পুলিশ ও র ্যাব সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় শায়েস্তাগঞ্জ উপজেলাকে  মাদক মুক্ত উপজেলা করতে হবে। এ ছাড়া সভায় যানজট, আইনশৃঙ্খলা, মশা নিধন সহ অনান্য বিষয় আলোচনা হয়।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন