বানিয়াচংয়ে ১০৫পিস ই*য়াবাসহ ৩ মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

বানিয়াচংয়ে ১০৫পিস ই*য়াবাসহ ৩ মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৬:১১:২৫ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ১০৫পিস ই*য়াবাসহ ৩ মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে দীর্ঘদিন পর গ্রেফতার হলো ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা দিয়ে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ইনাথখানী মহল্লার মৃত আ:রফিক মিয়ার পুত্র(মাদক)ইয়াবা ব্যবসায়ী জিয়াউর রহমান(৩৫)এবং তার দু'সহযোগী ১৩নং মন্দরী ইউনিয়নের শফিক মিয়ার পুত্র রুবেল মিয়া(২৫)ও একই এলাকার ফজল লস্কর এর পুত্র ইজাজুল লস্কর(২৬)।

পুলিশ সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে জিয়াউর রহমানসহ একটি গ্রেফতারকৃতরা হলো বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ইনাথখানী মহল্লার ইয়াবা ব্যবসায়ী মৃত আ:রফিক মিয়ার পুত্র জিয়াউর রহমান(৩৫) ও মন্দরী ইউনিয়নের শফিক মিয়ার পুত্র রুবেল মিয়া(২৫)এবং একই এলাকার ফজল লস্কর এর পুত্র ইজাজুল লস্কর(২৬)সহ একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে যাচ্ছিল।এই সিন্ডিকেট এর মধ্যে জিয়াউর রহমানও পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই মরন নেশা ইয়াবা ব্যবসা করে যাচ্ছিল। গতকাল ৩০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ দেলোয়ার হুসাইন এর নির্দেশে এসআই স্বপন সরকার ও এসআই সাদরুল মিয়াসহ একদল পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ইনাথখানী মহল্লার ডাঃজমির আলীর বাড়ির পাশে পরিত্যক্ত একটি পুতার কাছে ইয়াবা বিক্রিকালে অভিযান চালিয়ে জিয়াউরসহ তার দু'সহযোগীকে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। আজ ৩১জুলাই(বুধবার)দুপুরে ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে তাদেরকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ দেলোয়ার হুসাইন সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের এই পরিস্থিতির মধ্যে দিয়েও পুলিশ জনগণের সেবা দেওয়ার চেষ্টা করার পাশাপাশি এসব অপরাধ নির্মূলেও কাজ করে যাচ্ছেন। বানিয়াচংয়ের সকল মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরী করে নজরদারিতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে সকল মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন