হবিগঞ্জে শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও অবস্থান কর্মসূচি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

হবিগঞ্জে শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও অবস্থান কর্মসূচি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৮/২০২৪ ০৯:৪৮:০২ পূর্বাহ্ন

হবিগঞ্জে শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও অবস্থান কর্মসূচি

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। একইদিন শহরব্যাপী মহড়া প্রদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনীও। দুপুরে সহশ্রাধিক শিক্ষার্থী হবিগঞ্জ জেলা সদরে পৌর টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। প্রধান সড়ক ও পিটিআই সড়ক প্রদক্ষিণ করে বৃন্দাবন সরকারি কলেজের সামনে গিয়ে মিছিলটি শেষ করা হয়। 

এর আগে দুপুর ১২টা থেকে ছাত্ররা দল বেঁধে টাউন হলের সামনে জড়ো হতে থাকেন এবং ঘণ্টাখানেক সেখানে অবস্থান করে সরকারবিরোধী নানা শ্লোগান দেন। 

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলাকালে হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার পয়েন্ট, বেবীস্ট্যান্ড, ঘাটিয়া ও কালিবাড়ি ক্রস রোড এলাকায় যানজট লেগে থাকে। 

‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘সকল লাশের হিসেব করো, বাংলাদেশ স্বাধীন করো’, ‘আমার ভাই মরল কেন? বিচার চাই, বিচার চাই’ স্লোগান লেখা প্লেকার্ড হাতে শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেন। শিক্ষার্থীদের কেউ কেউ হাতে জাতীয় পতাকা ও মুখে লাল কাপড় বেঁধে আন্দোলনে এসেছে। 

শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলাকালে তাদের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যরা আন্দোলনকারীদের আশপাশে অবস্থান করছিলেন। 

বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা বৃন্দাবন সরকারি কলেজের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন। পরে সীমান্তরক্ষী বাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্যদের হবিগঞ্জ শহরেব্যাপী মহড়া দিতে দেখা গেছে। 

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন বলেন, এ পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত আছে। এ কারণে জেলা পুলিশের সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন