মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ড. মোমেনের চিঠি
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪১ PM

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ড. মোমেনের চিঠি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৩ ০২:২০:২৩ AM

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ড. মোমেনের চিঠি

ছবি: সংগ্রহীত


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আবদুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জে. ব্লিঙ্কেনকে একটি চিঠি পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে এ চিঠি লিখেন তিনি 


১৬ আগস্ট যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান চিঠিটি স্টেট ডিপার্টমেন্টে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র কাছে হস্তান্তর করেন।


চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমি আপনার প্রতি নিহত ও আহতদের পরিবার এবং এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাই। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং নিহতদের আত্মার শান্তি কামনা করছি।


তিনি বলেন, মাউইয়ের এই মর্মান্তিক ঘটনা আমাদেরকে জলবায়ু পরিবর্তনজনিত ধ্বংসযজ্ঞের ভয়াবহতা এবং এই ধরনের দুর্যোগের সময় দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসের গুরুত্ব মনে করিয়ে দেয়।


মন্ত্রী আরও বলেন, আমরা বাংলাদেশের সরকার ও জনগণ আপনার এবং যুক্তরাষ্ট্রের জনগণের পাশে আছি। আপনাদের এই চ্যালেঞ্জিং সময়ে সমর্থন ও সংহতি জানাচ্ছি।


এস.ডি