আনারসের বাম্পার ফলনে স্বাবলম্বী দোয়ারাবাজারের বেলাল আহমদ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৮ PM

আয় করেছেন প্রায় ২ লাখ টাকা

আনারসের বাম্পার ফলনে স্বাবলম্বী দোয়ারাবাজারের বেলাল আহমদ

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৮/২০২৩ ১২:৩৮:০৬ PM

আনারসের বাম্পার ফলনে স্বাবলম্বী দোয়ারাবাজারের বেলাল আহমদ

ছবি: দোয়ারাবাজার প্রতিনিধি


সুনামগঞ্জের দোয়ারাবাজারে আনারস চাষ করে সফলতার মুখ দেখছেন স্থানীয় কৃষক বেলাল আহমদ। বাম্পার  ফলনের পাশাপাশি সুমিষ্ট  এবং আকৃতিতে বড় হওয়ায়, বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তার বাগানের আনারস। স্বল্প পুঁজি, কম খরচ ও সীমিত কীটনাশক ব্যবহার করে অধিক ফলন হওয়ায় ভালো লাভের চোখ দেখছেন তিনি। 


স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যকভাবে আনারস চাষে সফলতা পেয়েছেন দোয়ারাবাজার  উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের উদ্যোক্তা বেলাল আহমদ। তিনি জানান, ২০১৪ সালে  উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা হারুন অর রশীদ'র পরামর্শে আনারস চাষে উৎসাহ পান তিনি। একই বছরের নভেম্বরে তার বাড়ির আঙ্গিনায় ১ হাজার ৬০০ আনারসের চারা রোপন করেন। শুরুতেই আনারস চাষে সফলতা পাওয়ায় আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সফলতার মুখ দেখে  প্রতিবছর আনারসের চারা বাড়াতে থাকেন তিনি।


দেড় বিঘা জমিতে এখনো তার ৬ হাজার আনারসের চারা রয়েছে। আনারস চাষে চলতি বছরের এই পর্যন্ত প্রায় ২ লক্ষাধিক টাকা আয় করেছেন। এ ছাড়াও  প্রতিটি আনারস থেকে  চারা বের হয়, সেই চারা বিক্রি করেও বাড়তি আয় করার সম্ভাবনা দেখছেন তিনি। 


আনারস চাষে তেমন কোনো কিটনাশকের খরচ নেই। আগাছা পরিস্কার ও জৈবিক উপায়ে এই ফল উৎপাদন করেছেন কৃষক বেলাল। আনারস মিষ্টি ও আকারে বড় হওয়ায়  ক্রেতাদের বেশ সারা ফেলেছে। শুধু আনারস চাষেই সীমাবদ্ধ নয় বেলাল আনারসের পাশাপাশি তার বাগানে রয়েছে ১হাজার শুপারি গাছ, ১শত লিচু, ৩৫ লটকন, ৫০ টি কাঁঠাল, ১৭ টি আম,১৫ টি কমলা, ১২ টি বেলগাছ, ৭ টি গোল মরিচসহ নানা প্রজাতীর ফল।


বেলালের আনারস চাষের সফলতা দেখে এগিয়ে আসছেন স্থানীয় অনেক কৃষক এবং নিচ্ছেন পরামর্শ। 


আনারস বাগান দেখতে আসা সুহেল মিয়া জানান, বেলাল দীর্ঘদিন সফলতার সাথে আনারস চাষ করে আসছে। তার  আনারস খুবি সুস্বাদু। আমার জানা মতে এ আনারস'র মতো মিষ্টি আর সুস্বাদু আনারস আর দেখিনি। দেখতে এসে মানুষ বেলালের আনারস কিনেও  নিচ্ছে।


দেয়ারাবাজার উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন প্রকল্প‌টি ঘু‌রে দে‌খে জানা‌ন, এই অঞ্চলে নতুন চাষের যোগ হলো। কৃষক উদ্যোক্তা বেলালকে সব ধরনের সরকারি ও বেসরকারি সুযোগ সুবিধা ও পরামর্শ প্রদান কর‌বে বলে আশ্বাস দেন কৃ‌ষি অ‌ফিসার শেখ মোহাম্মদ মহসিন।

এস.ডি



শীর্ষ সংবাদ: