শেখ হাসিনার চরিত্রে সেই কাজটি করছেন না অপু বিশ্বাস!
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৯ PM

শেখ হাসিনার চরিত্রে সেই কাজটি করছেন না অপু বিশ্বাস!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৪ ০৬:৩০:৪৭ AM

শেখ হাসিনার চরিত্রে সেই কাজটি করছেন না অপু বিশ্বাস!

ছবি: সংগৃহীত


চলতি বছরের শুরুর দিকের কথা! মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে নির্মাতা সালমান হায়দারের ‘শেখ রাসেলের আর্তনাদ’ ছবিতে চুক্তিবদ্ধ হন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। যে কারণে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকেই কাজটি করতে রাজি হন তিনি।

সে সময় অপু বলেছিলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’ তবে মাস ঘুরতেই এবার জানা গেল, সেই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অপু বিশ্বাস। সেটাও নাকি চুক্তি হওয়ার পরের মাস ফেব্রুয়ারিতেই।

সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে অপু জানান, অনেক আগেই পরিচালক ও প্রযোজককে জানিয়ে দেন- সিনেমাটি করছেন না তিনি। তবে বিষয়টি তখন গণমাধ্যমে প্রকাশ হয়নি। 

এ বিষয়ে এই নায়িকা বলেন, ‘চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, ছবির প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। যদিও বিষয়টি গণমাধ্যমে আসেনি।’

উল্লেখ্য, অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সায়মন সাদিক। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি