গভীর রাতে হে*নস্তার শি কা র মিশমি!
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ PM

গভীর রাতে হে*নস্তার শি কা র মিশমি!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৪ ০৪:৪৪:২৫ AM

গভীর রাতে হে*নস্তার শি কা র মিশমি!

ছবি: সংগৃহীত


ভারতের পশ্চিমবঙ্গে আর জি কর কাণ্ডের পর থেকেই উত্তাল কলকাতা শহর। তবুও প্রতিবাদী কলকাতায় বারবার হেনস্তার শিকার নারীরা। সম্প্রতি অভিনেত্রী পায়েল মুখার্জীর গাড়ির কাচ ভাঙচুর করা হয়। এবার রাতের কলকাতায় নিজের বাড়ির সামনেই হেনস্তার শিকার হলেন টেলি অভিনেত্রী ও মডেল মিশমি দাস। তাকে বিভিন্নভাবে হেনস্তা করার পাশাপাশি মা তুলে অশ্লীল গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ।

ভারতীয় গণমাধ্যমের খবর, গত রোববার রাতে একটি অনুষ্ঠানে যেতে বাড়ি থেকে বের হতেই হেনস্তার শিকার হন অভিনেত্রী মিশমি। সেই ঘটনার বর্ণনা দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে মিশমি লেখেন, ‘আমি একটি অনুষ্ঠানের জন্য বাড়ি থেকে বেরচ্ছিলাম। আর আমার মা এবং এক আত্মীয় বাড়িতে ঢুকছিলেন। সেই সময়ে এই মহিলা ও তার স্বামী তাদের গাড়িটি আমাদের বাড়ির ঠিক সামনে দাঁড় করান। আমার মা তাকে গাড়িটা সরাতে বলেছিলেন, কারণ আমাদের বিল্ডিংয়ের সামনে আমাদের গাড়িটা ঢুকতে পারছিল না। তখনই এই মহিলা আমার মাকে গালিগালাজ ও হুমকি দিতে শুরু করে, অবশেষে তারা গাড়িটি সরিয়ে নেয় কিন্তু গালাগালি থামেনি।’

মিশমি আরও লেখেন, ‘তাই আমি বাইরে এসে তাদের গাড়ি এবং নম্বর প্লেটের একটি ছবি তুলি। উনি এতটাই উত্তেজিত ছিলেন যে, শারীরিকভাবে আমাকে আমার গাড়িতে প্রবেশ করতে বাধা দেন এবং আমার তোলা ছবিটি মুছতে বলেন। সেটা প্রত্যাখ্যান করে আমি গাড়ির ভেতরে ঢুকলে উনি আমার গাড়ির ভিতরে হাত ঢুকিয়ে আমার একটি ছবি তোলেন এবং এই বলে হুমকি দেন যে- 'ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম খারাপ কী করে করি, দেখুন এবার।’

এরপরই মিশমির প্রশ্ন, ‘আমার শহরের নিরাপত্তা কি এরকম? অনুষ্ঠানের জন্য দেরি হচ্ছিল বলে আমাকে বেরিয়ে যেতে হয়, কিন্তু তারা সেখানে দাঁড়িয়ে আমার মা এবং অন্যান্য লোকদের আরও ২০ মিনিট গালিগালাজ করে। এরপরই পুলিশ আসে এবং সেখানে দাঁড়িয়ে থাকা অফিসারের সামনেও আমার মাকে আমার ক্যারিয়ার নষ্ট করার হুমকি দেওয়া হয়। আমার বাড়ির নীচেই যদি আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে, তবে আমি কীভাবে নিরাপদ বোধ করব?’ অভিনেত্রীর এমন পোস্ট দেখে তার অনুরাগীরা বেশ হতচকিয়ে যান। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক