তেঁতুল দিয়ে ৪ কাজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ PM

তেঁতুল দিয়ে ৪ কাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ০১:০৯:০৪ AM

তেঁতুল দিয়ে ৪ কাজ

ছবি: সংগৃহীত


মুখরোচক খাবারের স্বাদ বৃদ্ধি করতে তেঁতুলের জুড়ি মেলা ভার। তেঁতুল দিয়ে আরও নানা কাজ ফেলতে পারেন। গৃহস্থালি পরিচ্ছন্নতা থেকে শুরু করে তেঁতুল আর কোন কোন কাজে লাগাবেন জেনে নিন।

বাসন চকচকে করতে তেঁতুল কিন্তু বেশ কাজের। লেবু ও ভিনেগারের মতো তেঁতুলের অ্যাসিডিক গুণ স্টিল কিংবা পিতলের বাসন পরিষ্কার করতে সহায়ক। অনেক সময় বাসনের তেল চিটচিটে ভাব কিছুতেই যেতে চায় না, তেঁতুলের সাহায্যে এ সমস্যার সমাধান করতে পারেন।
তেঁতুলে ফসফরাস, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেশিয়াম ইত্যাদি মিনারেল রয়েছে যা ত্বকের জন্য উপকারী। পরিমাণ মতো তেঁতুল গরম পানিতে কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ক্বাথ বের করে হলুদের গুঁড়া মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। তবে সংবেদনশীল ত্বকে ব্যবহার করবেন না তেঁতুল।

খুশকির সমস্যা দূর করতেও তেঁতুলের ক্বাথ ব্যবহার করতে পারেন। মাথার ত্বকে তেঁতুলের ক্বাথ ভালো করে ঘষে নিয়ে শ্যাম্পু করে নিন। তেঁতুলের গুণেই খুশকির সমস্যা দূর হবে। চুলও হবে ঝলমলে।

তেঁতুলের পাল্প মেটাল পলিশ হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এতে রয়েছে টারটারিক অ্যাসিড, যা তামা এবং ব্রোঞ্জ থেকে মরিচা দূর করতে সাহায্য করে।

জৈন্তাবার্তা / শিউলী



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক