ওসি হারুনকে দর্শক এখনও ভোলেনি: মোশাররফ করিম
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৮ AM

ওসি হারুনকে দর্শক এখনও ভোলেনি: মোশাররফ করিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৪ ০৫:৪১:২৭ AM

ওসি হারুনকে দর্শক এখনও ভোলেনি: মোশাররফ করিম

ছবি: সংগৃহীত


ঢাকা মহানগরে কোনো এক রাতে ঘটে যাওয়া গল্প নিয়ে নির্মিত সিরিজ ‘মহানগর’। ওটিটি প্ল্যাটফরম হইচই-তে মুক্তি পেয়ে দর্শকদের হৃদয় কাড়ে সিরিজটি। অভিনেতা মোশাররফ করিম অভিনীত এই সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা আশফাক নিপুণ।

মুক্তির পর থেকেই সিরিজটি দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে। দর্শক মনে দাগ কেটে চলেছে ওসি হারুন চরিত্রটি।শুক্রবার (৩০ আগস্ট) থেকে ‘মহানগর’ এর প্রথম সিজন দেখা যাবে ফ্রিতে। হইচই অ্যাপ ডাউনলোড করলেই দেখা যাবে সিজন ১। লাগবে না কোনো সাবস্ক্রিপশন, লাগবে না রেজিস্ট্রেশন। সেইসঙ্গে হইচই বাংলাদেশের ইউটিউব চ্যানেলে মহানগরের প্রথম কিস্তির একটা পর্ব দেখা যাবে ফ্রি।

এ ব্যাপারে পরিচালক আশফাক নিপুণ গণমাধ্যমকে বলেন, ‘মহানগর নির্মাণের সময় ভাবিনি যে সিরিজটি মানুষ এত পছন্দ করবে। ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়, যেই বিষয়টি নিয়ে আমি কখনো মিডিয়াতে কথা বলিনি। সে সব ব্যাপার নিয়ে আলাপ করা যাবে অন্য কোনো সময়। তবে আনন্দের ব্যাপার হলো, যে কেউ যে কোনো স্থান থেকে মহানগর হইচইতে স্ট্রিম করতে পারবেন ফ্রি।’

অভিনেতা মোশাররফ করিম গণমাধ্যমকে বলেন, ‘মহানগর মুক্তির পর থেকেই সাধারণ মানুষের যে রেসপন্স ও ভালোবাসা পেয়েছি তা অবিশ্বাস্য। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বাস্তবে সবখানে প্রশংসা পেয়েছি কাজটার জন্য। ওসি হারুনকে দর্শক ভোলেনি, তারা এখনও ওসি হারুনকে দেখতে চায়।’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী