কুলাউড়ায় ভাতিজার হাত ধরে উধাও চাচী সুমাইয়া
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

কুলাউড়ায় ভাতিজার হাত ধরে উধাও চাচী সুমাইয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৩ ১০:৩৭:২৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় ভাতিজার হাত ধরে উধাও চাচী সুমাইয়া

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে প্রায় দেড় বছর আগে আনোয়ার আলীর সঙ্গে বিয়ে হয় সুমাইয়ার। বিয়ের দু’মাস পরেই মধ্যপ্রাচ্যে পাড়ি জমান আনোয়ার। এ সুযোগে পাশের বাড়ির ভাতিজা ইমন আহমদ পায়েলের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে সুমাইয়ার। সেই সম্পর্কের জেরে গত ১৩ আগস্ট গভীর রাতে টাকা-স্বর্ণালংকার নিয়ে ভাতিজা ইমনের সঙ্গে পালিয়ে যান সুমাইয়া। স্ত্রীর এমন প্রতারণায় পাগলপ্রায় ওই প্রবাসী। এ ঘটনায় গ্রামজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

জানা যায়, প্রায় দেড় বছর আগে রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের আনোয়ার আলীর সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা জুড়ির জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামের সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের দুমাস পরেই পরিবারের হাল ধরতে মধ্যপ্রাচ্যে যান স্বামী আনোয়ার আলী। এ সুযোগে পাশের বাড়ির ভাতিজা মৃত রহমত উল্লাহের ছেলে ইমন আহমদ পায়েলের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন সুমাইয়া। সেই সম্পর্কের জেরে গত ১৩ আগস্ট গভীর রাতে টাকা-স্বর্ণালংকার নিয়ে ভাতিজা ইমনের সঙ্গে পালিয়ে যান সুমাইয়া।

এদিকে এ ঘটনায় প্রবাসে পাগলপ্রায় হয়ে পড়েছেন আনোয়ার।এ ঘটনায় কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রবাসী আনোয়ারের পক্ষে তার ছোট ভাই আইয়ুব আলী।

মোবাইলে প্রবাসী আনোয়ার বলেন, একদিন আগেও আমি ২০ হাজার টাকা পাঠিয়েছি। এছাড়া ঘরে ছিল নগদ আড়াই লাখ টাকা ও বিয়ের স্বর্ণালংকার। সব নিয়ে আমার ভাতিজার সঙ্গেই পালিয়েছেন আমার স্ত্রী।

কুলাউড়া থানার এএসআই মোহাম্মদ আলী বলেন, আমাদের কাছে নিখোঁজ জিডি আছে। এটা নিয়ে কাজ করছি। এরই মধ্যে তাদের অবস্থান জেনেছি।  পাশের বাড়ির ভাতিজার সঙ্গে পরকীয়া প্রেমের ইঙ্গিত পাচ্ছি। ওই বিষয়টি নিয়েও চলছে তদন্ত।  

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার