লাইফ সাপোর্টে মুস্তাফা মনোয়ার
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ PM

লাইফ সাপোর্টে মুস্তাফা মনোয়ার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৪ ১১:৪৮:০৪ AM

লাইফ সাপোর্টে মুস্তাফা মনোয়ার

ছবি: সংগৃহীত


বাংলাদেশের প্রবীণ চিত্রশিল্পী, নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ। গত বুধবার বিকেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মুস্তাফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী মো. রুবেল মিয়া রোববার রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, স্যারের অবস্থা খুবই খারাপ। আপনারা সবাই দোয়া করেন তার জন্য। বাংলাদেশের পাপেটম্যান হিসেবে পরিচিত শিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন।

রুবেল মিয়া জানান, কিছুদিন আগে চিকিৎসার জন্য মুস্তাফা মনোয়ার ভারতের দিল্লি গিয়েছিলেন। সেখান থেকে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করানোর পর দেশে ফিরে সুস্থ ছিলেন। গত বুধবার বিকেলে তিনি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ সেপ্টেম্বর ছিল মুস্তাফা মনোয়ারের ৯০তম জন্মদিন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক