শাকিব ভাইয়া ভয় দেখাতে পছন্দ করেন: শখ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ PM

শাকিব ভাইয়া ভয় দেখাতে পছন্দ করেন: শখ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৪ ০৯:০৮:১৪ AM

শাকিব ভাইয়া ভয় দেখাতে পছন্দ করেন: শখ

ফাইল ছবি


জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। এক সময় নিয়মিত কাজ করলেও মাঝে বিরতিতে ছিলেন। ফের কাজে সরব হয়েছেন তিনি। বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন-নাটকের পাশাপাশি রুপালি পর্দায়ও দেখা গিয়েছে শখকে। ক্যারিয়ারের প্রথম সিনেমায় নায়ক হিসেবে পেয়েছিলেন শাকিব খানকে। ‘বলো না তুমি আমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শখ। শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি গণমাধ্যমে শখ বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুর দিকে শাকিব ভাইয়ার সঙ্গে একটা কাজ করেছিলাম। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক ভালো ছিল। আমার প্লাস পয়েন্ট ছিল আমি নাচের মেয়ে। আমি ক্লাসিক্যাল ড্যান্স খুব ভালো পারতাম। কাজের ক্ষেত্রে নাচটা হেল্প করেছে। তখন একটা কথা প্রচলিত ছিল যে, ছোট পর্দার শিল্পীরা বড় পর্দায় ভালো করতে পারে না। তার মধ্যে আমি একদমই নতুন। সেই সময় আমি শাকিব ভাইয়া সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি।’

শাকিব খানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে শখ বলেন, “শাকিব ভাইয়ার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা বেশ ভালো। তিনি ভীষণ ভালো একজন মানুষ। তিনি বড় একজন সুপারস্টার, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভাইয়া অনেক হেল্প করেছেন। তিনি জানেন কীভাবে হেল্প করলে অভিনয় বের করা যাবে। আমার লাউড ডায়লগ ডেলিভারি করা দরকার ছিল। আমি আস্তে আস্তে ডায়লগ ডেলিভারি দিয়েছিলাম। তখন শাকিব ভাইয়া আমাকে বলেছিলেন, ‘শখ তুমি যদি আর একটু লাউড বলো তোমার কথাটাও শোনা যাবে এবং আমাদের ফিল্মের মতোই হবে।”

ব্যাংককে শাকিবের সঙ্গে শুটিং করতে গিয়ে মজার ঘটনা ঘটেছিল। সেই ঘটনা উল্লেখ করে শখ বলেন, “শাকিব ভাইয়া মানুষকে ভয় দেখাতে পছন্দ করেন। ব্যাংককে শুটিং করার একটা স্মৃতি মনে পড়ছে। ভাইয়ার সি-ফুড পছন্দ। তিনি খাচ্ছিলেন। আমাকে বললেন, ‘শখ তুমিও খেতে পারো।’ আমার আম্মুকে অফার করলেন। ওটার মধ্যে স্নেইল ছিল; আমি কখনো স্নেইল খাইনি। ভাইয়া ইচ্ছে করে ওটার মধ্যে আরো বেশি করে অ্যাড করে দেন। আমি তো জানতাম না। আমার সামনে যখন নিয়ে আসলো। তখন বললেন, ‘ভালো করে নেড়ে দেখো তো।’ আমি নেড়ে দেখি ওর মধ্যে অনেক স্নেইল। আমি তো চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি অবস্থা। তখন ভাইয়া বললেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। দেখোনা আমি খাচ্ছি।’ এমন অনেক মজার ঘটনাই রয়েছে।”

একসময় তুমুল ব্যস্ত ছিলেন আনিকা কবির শখ। জনপ্রিয়তার কারণে তাকে নিয়ে অনেক পরিচালক-প্রযোজক একের পর এক কাজ করেছেন। তুমুল ব্যস্ততার মধ্যেই বিয়ে করে সংসারী হন। কিছুদিন বিরতি নিয়ে আবারো নাটক-বিজ্ঞাপনে নিয়মিত হয়েছেন শখ। দীর্ঘ ক্যারিয়ারে মোশাররফ করিমের সঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক