ভক্তদের মাঝে মিষ্টি লুকে ধরা দিলেন মিম
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ PM

ভক্তদের মাঝে মিষ্টি লুকে ধরা দিলেন মিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ১১:৪১:৫১ AM

ভক্তদের মাঝে মিষ্টি লুকে ধরা দিলেন মিম

ছবি: সংগৃহীত


ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে মীম সবার নজরে আসেন। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কার লাভ করেন। 

অভিনয়ের পাশাপাশি নিজের রূপে গুনেও মুগ্ধতা ছড়ান তিনি। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে খোলামেলা ছবি শেয়ার করে থাকেন। সম্প্রতি ইনস্টাগ্রামে হ্যান্ডেলে ৫টি ছবি শেয়ার করেছেন।

যেখানে ‘হাউ টু লেট গো’ গানের লিরিক্স শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি আয়নায় যাকে দেখছি তাকেই ভালোবাসি।’ শেয়ার করা ছবিগুলোতে মিমকে অনুরাগীদের মাঝে মুগ্ধতা ছড়াতে দেখা গেছে। 

এ অভিনেত্রীকে ব্যাকলেস লিনেন ব্লেন্ড কর্সেট স্লিং ড্রেসে বেশ মানিয়েছেন। লো মেকআপ লুকে মিষ্টি হাসি ভক্তদের মনে ঝড় তুলেছে। আবেদনময়ী মিমকে মাথায় রোদ চশমা, কানে দুল গলায় ‘মিম’ নাম খচিত হালকা নেকলেস আর খোলা চুলে উষ্ণতা ছড়াচ্ছে। 

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর রূপের প্রশংসা করেছেন। তামিম নামে একজন ভক্ত লিখেছেন, ‘তুমি যেন রূপের সাগর, নিখুঁত সৌন্দর্যের পরম উদাহরণ। তুমি খুব সুন্দর, তোমার এ ছবি দেখে পৃথিবী যে সুন্দর তা তোমার মাঝে আবিষ্কার করেছি।’

আরেকজনের ভাষ্য, ‘সৃষ্টিকর্তা তোমাকে চাঁদের আলো দিয়ে সৃষ্টি করেছেন। তিনি আপনার চোখকে তারা দিয়ে তৈরি করেছেন এবং সূর্য দিয়ে আপনার উষ্ণতাকে পাগল করেছেন।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক