ছবি পোস্ট করে কটাক্ষের শিকার নুসরাত জাহান
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ PM

ছবি পোস্ট করে কটাক্ষের শিকার নুসরাত জাহান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ১১:২০:১৯ AM

ছবি পোস্ট করে কটাক্ষের শিকার নুসরাত জাহান

ছবি: সংগৃহীত


সামাজিক যোগাযোগ মাধ্যমে কখন কী ঘটে তা বোঝা খুবই কঠিন ব্যাপার। বিশেষত তারকাদের ক্ষেত্রে তো আরও বড় ব্যাপার। তারা যাই পোস্ট করুন না কেন মাঝে মধ্যেই সমালোচনার শিকার হন।

সম্প্রতি ঘুরতে গেছেন ওপার বাংলার আলোচিত অভিনেত্রী নুসরত জাহান। নায়িকা ছবি পোস্ট করতে না করতেই শুরু হয়েছে সমালোচনা। সবুজ রঙের অফ শোল্ডার টপ পরা ছবি পোস্ট করেছেন নায়িকা। যেখানে স্পষ্ট তার বুকের ট্যাটু।

হালকা বোঝা যাচ্ছে শরীরের স্ট্রেচমার্ক। এমনিতেই নায়িকার চেহারা নিয়ে এই যে প্রথম তাকে খোঁটা শুনতে হচ্ছে তেমনটা একেবারেই নয়। এবারেও ছেড়ে কথা বললেন না তার অনুরাগীরা। নেটপাড়ার একাংশ নায়িকার ছবি দেখে খুবই বিরক্ত।

ছেলে ঈশানের জন্মের পর আরও বেশি স্বাস্থ্য সচেতন হয়ে ওঠেন নায়িকা। তাই অভিনেত্রীর অনুরাগীদের মতে তিনি প্রয়োজনের তুলনায় বেশিই ডায়েট করেছেন।

একের পর এক নেতিবাচক মন্তব্য ভরে গেছে নায়িকার ছবিতে। কেউ লিখেছেন, ‘আপনার ঠোঁটটা পুরো হাঁসের মতো।’ আবার কারও মন্তব্য, ‘ছবি দেখে তো মনে হচ্ছে আপনি অপুষ্টিতে ভুগছেন।’  শুধু এই মন্তব্য নয় কেউ কেউ অশালীন মন্তব্য করতেও ছাড়েননি নেটিজেনরা।

তবে কাউকে কোনও উত্তর দেননি নায়িকা। নিজের মতো ছবি পোস্ট করেই চলেছেন নুসরত। কোনও দিনই কারও কথায় গুরুত্ব দেন না তিনি। এর আগেও অনেকবার বিতর্কের মুখে পড়তে হয়েছে নুসরাতকে।

উল্লেখ্য, আগের তুলনায় অভিনেত্রীর ছবির পরিমাণও কমেছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘সেন্টিমেন্টাল’ ছবিতে। সঙ্গী যশ দাশগুপ্তর সঙ্গে মিলে একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন তিনি। নুসরাতকে নতুন ছবিতে দেখার অপেক্ষায় সবাই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক