ছেলে ইউভানকে যেভাবে পড়াশোনা করাচ্ছেন শুভশ্রী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ PM

ছেলে ইউভানকে যেভাবে পড়াশোনা করাচ্ছেন শুভশ্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ০৫:১৩:২৮ AM

ছেলে ইউভানকে যেভাবে পড়াশোনা করাচ্ছেন শুভশ্রী

ছবি: সংগৃহীত


ওপার বাংলার তারকা দম্পতি রাজ-শুভশ্রী। ছেলে আর মেয়েকে নিয়ে শুভশ্রীর কখন সময় চলে যায় তা বোঝা খুব মুশকিল। তার মাঝেই শুটিংয়ের পাশাপাশি ব্র্যান্ড এন্ডর্সমেন্ট চলছে। একা হাতে সব কাজ করে যাচ্ছেন এ অভিনেত্রী। এদিকে ছেলে ইউভান একটু একটু করে বড় হচ্ছে।

ছেলে-মেয়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেন। কয়েকদিন আগে মেয়ে ইয়ালিনির সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। এবার ছেলে ইউভানকে গল্পের ছলে পড়ানোর একটি মিষ্টি ছবি পোস্ট করলেন নায়িকা।

ভিডিওতে খুদে ইউভানের কাণ্ড দেখে নেটজিনদেরও বেশ ভালো লেগেছে। অনেকেই মনে করে নায়িকারা আর তাদের সন্তানের জন্য কী করে সময় পাবেন। কিন্তু শুভশ্রীর ক্ষেত্রে যে তেমনটা হবে না সে কথা বহু আগেই জানিয়েছিলেন নায়িকা। সন্তান জন্মের পরে সেই প্রমাণও পাওয়া যাচ্ছে হাতে নাতে।

এই যেমন কয়েকদিন আগে মজার ছলে ইউভানকে শেখাচ্ছিলেন হেলদি ফুড আর আনহেলদি ফুডের পার্থক্য। শুক্রবার ঠিক তেমন ভাবে ছেলেকে শিখিয়ে দিচ্ছিলেন গৃহপালিত পশু (পেট অ্যানিম্যাল) এবং বন্য প্রাণী (ওয়াইল্ড অ্যানিম্যাল)-এর মধ্যে পার্থক্য কী?

ছোট্ট ইউভানও মায়ের প্রশ্নের একেবারে সঠিক উত্তরও দিচ্ছিল। এই ভিডিও দেখে সবাই প্রশংসা করেছেন। একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে সে। পড়াশোনার পাশাপাশি মা-বাবার সঙ্গেও সিনেমা, ওয়েব সিরিজের সেটেও অনেকটা সময় কাটায়। আপাতত এভাবেই কাটছে চক্রবর্তী পরিবারের জীবন।

উল্লেখ্য, ২০২০-তে করোনার সময়ে সুখবর দিয়েছিলেন এ তারকা দম্পতি। সে বছরের ১২ সেপ্টেম্বর তাদের কোলে আসে প্রথম সন্তান ইউভান। ইউভানের নানা মুহূর্তও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এ অভিনেত্রী।

এদিকে বুদ্ধদেব গুহের উপন্যাস ‘বাবলি’নিয়ে ছবি তৈরি করেছেন রাজ চক্রবর্তী। ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী। তার বিপরীতে ছিলেন আবীর চ্যাটার্জি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক