চাঁদের মাটিতে নামলো ভারতের চন্দ্রযান
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২০ PM

চাঁদের মাটিতে নামলো ভারতের চন্দ্রযান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ০৮:০৫:৪৫ AM

চাঁদের মাটিতে নামলো ভারতের চন্দ্রযান

ছবি: সংগৃহীত


ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। ভারতীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পাখির পালকের মতো অবতরণ করে ল্যান্ডার বিক্রম।

চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনও দেশই মহাকাশযান পাঠাতে পারেনি। ফলে বুধবারের পরীক্ষায় ইসরো সফল হলে ইতিহাস তৈরি করলো ভারত। এই যাত্রায় সফল হওয়ায় চাঁদের মাটিতে নেমে আমেরিকা, রাশিয়া এবং চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসাবে নজির গড়লো ভারত।

২০১৯ সালে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত। কিন্তু সফল হয়নি। চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল সেই মহাকাশযান। অতীতের সেই ভুল থেকে অনেক ত্রুটি শুধরে এ বার সাবধানী ইসরো। গত রোববার চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামাতে গিয়ে ব্যর্থ হয়েছে রাশিয়া। চাঁদের মাটিতে ভেঙে পড়ে দেশটির মহাকাশযান লুনা-২৫।

চাঁদের বুকে অবতরণের সেই দৃশ্য বুধবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করা হয় ইসরোর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউবে। ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবতরণের এই দৃশ্য দেখতে ভার্চুয়ালি ইসরোর সঙ্গে যোগ দেন।

ল্যান্ডার বিক্রমের অবতরণের পর ভিডিও বার্তয় নরেন্দ্র মোদি বলেছেন, ‘টিম চন্দ্রযানকে, বিজ্ঞানীদের আমার শুভেচ্ছা। তারা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন। ১৪০ কোটি দেশবাসীকে শুভেচ্ছা। ভারতের উদীয়মান ভাগ্যের আহ্বান এই মুহূর্তে। অমৃতকালের আহ্বান। অন্তরীক্ষে নতুন ভারতের উদয়। আমি এখন দক্ষিণ আফ্রিকায়। দেশবাসীর সঙ্গে সঙ্গে আমার মনও এখানেই ছিল।’

এম সি



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর