মৌলভীবাজারে ধানের নতুন জাত উদ্ভাবন, এক রোপণে পাঁচবার ধান!
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ধানের নতুন জাত উদ্ভাবন, এক রোপণে পাঁচবার ধান!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ০৮:৫৩:৪৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ধানের নতুন জাত উদ্ভাবন, এক রোপণে পাঁচবার ধান!

ছবি: সংগৃহীত


একবার একটি ধানগাছ রোপণ করে একই গাছ থেকে পাঁচবার ফলন দেয়া পঞ্চব্রীহি ধান উদ্ভাবন করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। কৃষিখাতের উদ্ভাবনে বিডিওএসএন প্রথমবারের মতো কোনো গবেষণাভিত্তিক কৃষি প্রকল্প পরিচালনায় সহযোগিতা করছে, যেটি পঞ্চব্রীহি জাতের ধানের মাধ্যমে কম খরচে খাদ্যের চাহিদা মেটাতে ভূমিকা রাখতে পারে।

বিডিওএসএন-এর সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে এ এলাকায় চাষ করা নতুন এ জাতের ধানক্ষেত থেকে এর আগে একবার ফসল উত্তোলন করা হয়েছে। এ বছর দ্বিতীয় বারের মতো ফসল উৎপাদন চলছে।

পঞ্চব্রীহি চাষাবাদ পরিদর্শনে বুধবার দুপুরে আসে কুলাউড়া উপজেলার হাজিপুর গ্রামে টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কানিহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে আসেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

টিলাগাও আজিজুন্নেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ধন্যবাদ জানান, এক রোপনে পাঁচ ফলন দেখে প্রথমেই নতুন জাতের এ ধানের উদ্ভাবক ড. আবেদ চৌধুরীকে। তিনি বলেন, ‘উনার এই উদ্ভাবন আমাদের অনুপ্রাণিত করেছে। এখানে সবাই বিজ্ঞানের শিক্ষার্থীরা এসেছেন। আজকে এই শিক্ষা সফর শিক্ষার্থীদের হাতে কলমে বিজ্ঞান শেখায় আগ্রহী করে তুলবে।’

এসময় শিক্ষার্থীদের উদ্দেশে IVEMRVM প্রকল্প সুপারভাইজার তাহমিদ আনাম চৌধুরী বলেন, ‘আপনারা সবাই এই এলাকার বিজ্ঞানের শিক্ষার্থী। আপনাদের এই এলাকায় আমরা নতুন জাতের একাধিকবার ফলনশীল ধান নিয়ে কাজ করছি। আপনারা প্রতিনিয়ত এই কৃষি জমির দিকে লক্ষ্য করলে বিজ্ঞানের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। এটা আপনাদের বিজ্ঞানকে জানা ও শেখার আগ্রহকে আরো ত্বরান্বিত করবে।’

পঞ্চব্রীহি মাঠের ধান পরিদর্শন শেষে গাছতলায় শিক্ষার্থীদের সামনে সমাপনি বক্তব্যে কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফজল উদ্দিন বলেন, ‘আমরা আজকে পঞ্চব্রীহি ধান দেখলাম। এখন আমাদের বেশিরভাগ পরিবার কৃষিকাজ করে না। কিন্তু আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। আমরা যদি বাংলাদেশকে কৃষির মাধ্যমে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের প্রচুর সম্ভাবনা আছে। এখনও আমাদের দেশে যে প্রাকৃতিক পরিবেশ আছে, তা অন্যান্য দেশে নাই। তাই আমরা যদি এই প্রাকৃতিক পরিবেশ ও কৃত্রিম সাপোর্ট, এই দুইয়ের সমন্বয়ে এগিয়ে যেতে পারি এবং ড. আবেদ চৌধুরীর মত সফল মানুষ যারা, তাদের সহযোগিতা যদি পাই, তাহলে এই দেশ একদিন কৃষির মাধ্যমে বিপ্লব ঘটাতে সক্ষম হবে।’

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল