ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৫
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৯ PM

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৩ ১১:০৪:৫৭ AM

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৫

ছবি: সংগ্রহীত


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুকধারীদের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বারে বন্দুক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।


প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি বাইকার বারে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন বলে বুধবার বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিবিএস লস অ্যাঞ্জেলেস জানিয়েছে। এতে বলা হয়েছে, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালানোর পর প্রাণহানির ওই ঘটনা ঘটে এবং আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে অরেঞ্জ কাউন্টি শেরিফ বলেছে, গুলিবর্ষণের পর সেখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।


শেরিফের অফিস অবশ্য এই ঘটনায় বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি এবং মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।


সিবিএস-এর রিপোর্টে বলা হয়েছে, ট্র্যাবুকো ক্যানিয়নের কুকস কর্নার নামক একটি বাইকার বারে গুলি চালানোর এই ঘটনা ঘটে এবং সেখানে এখন আইন প্রয়োগকারী বাহিনীর বিশাল উপস্থিতি রয়েছে।


সূত্রের বরাত দিয়ে প্রকাশিত কেসিএএল নিউজের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সিবিএস বলছে, হামলাকারীকেও গুলি করা হয়েছে, তবে তার অবস্থা জানা যায়নি।


ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয় জানিয়েছে, তারা অরেঞ্জ কাউন্টিতে গুলিবর্ষণের ঘটনা পর্যবেক্ষণ করছে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর